যশোর, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় জাতীয়তাবাদী কৃষক দলের শার্শা উপজেলা কমিটির আহ্বায়কসহ দুজন নিহত এবং চার জন আহত হয়েছেন।
সোমবার রাতে যশোর-বেনাপোল সড়কের নতুন হাটে মটর সাইকেল দুর্ঘটনায় কৃষক দল নেতা আহসান উল্লাহ চুন্নু (৫০) গুরুতর আহত হন বলে তার পরিবার জানায়। যশোর সদর হাসপাতালে ভর্তির পর ভোররাতে তিনি মারা যান।
অপর দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের মোবারকগঞ্জ এলাকায়। ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা নসিমনকে ধাক্কা এটি উল্টে খাদে পড়ে যায়। এতে নসিমনটির চালকসহ পাঁচ আরোহী আহত হন।
তাদেরকে যশোর সদর হাসপাতালে ভর্তির আলেক মুন্সি (৪৮) নামে একজন সকাল ১০টার দিকে মারা যায় বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক এ টি এম জাহিদুল ইসলাম।
আলেক মুন্সির বাড়ি কালীগঞ্জ উপজেলার বাদিরগাছা গ্রামে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৩ ঘ.
bdnews24