২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের বাজারে ত্রাণ দিলেন রওশন এরশাদ

জাতীয় পার্টির নেত্রী রওশন এরশাদ দলের ঊর্ধ্বতন নেতাদের নিয়ে সোমবার দুুপুরে রাজধানীর রায়ের বাজারে বেড়িবাঁধ এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 05:19 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির নেত্রী রওশন এরশাদ দলের ঊর্ধ্বতন নেতাদের নিয়ে সোমবার দুুপুরে রাজধানীর রায়ের বাজারে বেড়িবাঁধ এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রান দেওয়া শেষে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''জাতীয় পার্টি অতীতেও বন্যা ও দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এবারও আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি।'' রওশন এরশাদ ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ, বিনামূল্যে বীজ ও সার সরবারহের দাবি জানিয়েছেন। ত্রাণ বিতরণের সময় রওশন এরশাদের সঙ্গে ছিলেন গোলাম মসীহ, জাহাঙ্গীর মো. আদেল, এস এম আলম, মসিউর রহমান রাঙ্গা, ফয়সল চিশতি, অবসরপ্রাপ্ত কর্নেল এম এ করীম, অবসরপ্রাপ্ত কর্নেল জিল্লুর রহমান, রেজাউল করীম, ইসহাক ভূঁইয়া প্রমুখ। প্রসঙ্গত, রওশন এরশাদ আগের দিন রোববার ময়মনসিংহে তার নির্বাচনী এলাকায় ত্রাণবিতরণ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২৩১১ ঘ.