সাতক্ষীরা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা- ৫ আসনে (শ্যমনগর) জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ গাজী নজরুল ইসলামকে দুটি চাঁদাবাজি মামলায় সোমবার পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সাতক্ষীরা 'খ' অঞ্চল নালিশী আদালতের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হেমায়েত হোসেন রোববার তাকে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
গত ৯ মার্চ গাজী নজরুল ইসলাম যৌথবাহিনীর কাছে আত্মসমর্পন করেন। এরপর ১৬ এপ্রিল শ্যামনগরের চকবারা গ্রামের রবিউল ইসলাম তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০০৫ সালের ২০ মে শ্যামনগরে একটি হত্যাকাণ্ড হয়। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলা থেকে বাদীর নাম বাদ দেওয়ার প্রতিশ্র"তি দিয়ে গাজী নজরুল তার কাছ থেকে ৫০ হাজার টাকা নেন।
গত ২২ এপ্রিল গাজী নজরুলের বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজি মামলা করেন শ্যামনগরের দাঁতপুর গ্রামের জালালউদ্দীন সরদার। তিনি অভিযোগ করেন, এক একর জমি বরাদ্দ দেওয়ার প্রতিশ্র"তি সাবেক সাংসদ তার কাছ থেকে দেড়লাখ টাকা চাঁদা নেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এসএনডি/২২১৫ ঘ.
bdnews24