২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহের পল্লীতে বোমা বিস্ফোরণ

সদর উপজেলার চণ্ডিপুর গ্রামে রোববার রাতে দুটি বোমার বিস্ফোরণ হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। কে বা কারা বোমা দুটির বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 07:00 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঝিনাইদহ, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার চণ্ডিপুর গ্রামে রোববার রাতে দুটি বোমার বিস্ফোরণ হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। কে বা কারা বোমা দুটির বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, জোয়ার্দ্দারপাড়ায় কালু মিয়ার বাড়ির সামনে ওই বোমা দুটির বিস্ফোরণ ঘটানো হয়। বোমার বিকট শব্দে কালু মিয়ার স্ত্রী আমেনা বেগম অজ্ঞান হয়ে পড়লেও কেউ হতাহত হননি। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে যায়। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ সুপার আবুল খায়ের জানান, যদিও বলা হচ্ছে কালুমিয়া সৌদি প্রবাসী, তবে বাড়ি-ঘর দেখে তা মনে হয় না। বিস্ফোরণটি 'রহস্যজনক' আখ্যায়িত করে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১২৫২ ঘ.