যশোর, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শহরের খালদা রোড এলাকা থেকে রোববার সন্ধ্যায় র্যাব একটি নাইন এমএম পিস্তলসহ দুজনকে আটক করেছে।
এরা হলেন খায়রুল বাশার (২৫) ও আরিফ হোসেন (২২)। এরা অস্ত্র ব্যবসায় জড়িত বলে দাবি করেছে র্যাব।
র্যাবের ক্যাপ্টেন ফয়সল জানান, আটক দু'জনকে তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৩১ ঘ.
bdnews24