২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নৌকাডুবিতে মা-ছেলেসহ তিন জনের মৃত্যু

বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের বনকুল এলাকায় রোববার দুপুরে বিলে নৌকা ডুবে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জীবিত উদ্ধার করেছে নৌকার অপর চার আরোহীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 04:25 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

নারায়ণগঞ্জ, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের বনকুল এলাকায় রোববার দুপুরে বিলে নৌকা ডুবে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জীবিত উদ্ধার করেছে নৌকার অপর চার আরোহীকে। নিহতরা হলেন জাহানারা বেগম (৪০), তার ছেলে জাহিদুল (৫) ও নাতী রিফাত (৮)। এছাড়া জীবিত উদ্ধার হওয়া নৌকার চার আরোহী হলেন মোর্শেদা, নূরবানু, নাহিদা ও রানা। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন জানান, বাজুরবাগ এলাকা থেকে সাত নারী ও শিশু নৌকায় চড়ে নিকটবর্তী বনকুলে বেড়াতে যাওয়ার সময় জাহানারা বেগম নিজে নৌকা চালাচ্ছিলেন। দুপুর দেড়টায় হঠাৎ দমকা বাতাসে নৌকাটি উল্টে বিলের পানিতে তলিয়ে যায়। বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ লাশ উদ্ধার করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২২২ ঘ.