২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির মামলায় বগুড়ায় পৌর চেয়ারম্যানের দুই বছর সাজা

চাঁদাবাজির দায়ে দুপচাঁচিয়া পৌরসভার চেয়ারম্যান, বিএনপি নেতা জাহাঙ্গীর আলমকে দুই বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। রোববার বিকালে বগুড়া দ্রুত বিচার আদালতের বিচারক এস এম ফেরদৌস আলম এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 01:42 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

বগুড়া, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির দায়ে দুপচাঁচিয়া পৌরসভার চেয়ারম্যান, বিএনপি নেতা জাহাঙ্গীর আলমকে দুই বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। রোববার বিকালে বগুড়া দ্রুত বিচার আদালতের বিচারক এস এম ফেরদৌস আলম এ রায় দেন। দুপচাঁচিয়ার সারওয়ার খান নামে এক ব্যক্তি ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ এনে চলতি বছরের ৬ এপ্রিল পৌর চেয়ারম্যানের বিরুদ্ধে মামলাটি করেন। একই আদালত কারারুদ্ধ জাহাঙ্গীর আলমকে চেক জালিয়াতির অপর একটি মামলায় ইতোপূর্বে দুই বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এমআই/১৯৪৩ ঘ.