২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক অসন্তোষের জন্য সমন্বয়হীনতাই দায়ী : বিজেএমসির সভায় অভিমত

মিল কর্তৃপক্ষ ও শ্রমিক নেতাদের মধ্যে সমন্বয়হীনতাই আমিন জুট মিলসে বৃহস্পতিবারের বিক্ষোভ ও সংঘর্ষের জন্য দায়ী। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে রোববার অনুষ্ঠিত এক সভায় কর্মকর্তারা এ অভিমত দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 12:13 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

চট্টগ্রাম, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিল কর্তৃপক্ষ ও শ্রমিক নেতাদের মধ্যে সমন্বয়হীনতাই আমিন জুট মিলসে বৃহস্পতিবারের বিক্ষোভ ও সংঘর্ষের জন্য দায়ী। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে রোববার অনুষ্ঠিত এক সভায় কর্মকর্তারা এ অভিমত দিয়েছেন। সভায় কর্মকর্তারা বলেন, জরুরি অবস্থার মধ্যে ভবিষ্যতে চট্টগ্রাম অঞ্চলের পাটকলগুলোতে শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের মতো অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হলে তার পুরো দায়দায়িত্ব কর্তৃপক্ষ ও শ্রমিক নেতাদের নিতে হবে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিল বলেন, "সরকার পাট শিল্পকে চাঙা করার বিষয়টি নতুন করে বিবেচনা করছে। এ অবস্থায় শ্রমিকদের উসকে দেয় এমন কোনো কাজ কারখানা কর্তৃপক্ষের করা চলবে না।" সভায় উপস্থিত চট্টগ্রাম অঞ্চলের পাটকলগুলোর মহাব্যবস্থাপকদের উদ্দেশে তিনি বলেন, "সা