রাজশাহী, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুঠিয়া উপজেলার পচামাড়িয়া থেকে শনিবার ভোরে তিন চরমপন্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার পচামাড়িয়া গ্রামে থেকে উত্তম কুমার সরকার (৩৫), লূৎফর রহমান লুতু (৩৪) ও জাহাঙ্গীর আলম (৩৫) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, "এর তিনজনই পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার সদস্য। এলাকায় তারা পার্টির সাংগঠনিক কাজ করছিল।"
আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠনো হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এসএনডি/২০৪৪ ঘ.
bdnews24