২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণের কাজে জনসমাগম ঘটলে জরুরি অবস্থা ভঙ্গ হবে না: তপন চৌধুরী

রাজনৈতিক নেতা-নেত্রীরা ত্রাণ বিতরণ করতে গেলে যদি জনসমাগম ঘটে, তাতে জরুরি অবস্থা ভঙ্গ হবে না বলে মন্তব্য করেছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুর্গত এলাকা পরিদর্শনের বিষয়টির সঙ্গে যেহেতু নিরাপত্তার প্রশ্ন জড়িত, সেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি দেখবে বলে জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 01:27 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

পাবনা, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক নেতা-নেত্রীরা ত্রাণ বিতরণ করতে গেলে যদি জনসমাগম ঘটে, তাতে জরুরি অবস্থা ভঙ্গ হবে না বলে মন্তব্য করেছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুর্গত এলাকা পরিদর্শনের বিষয়টির সঙ্গে যেহেতু নিরাপত্তার প্রশ্ন জড়িত, সেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি দেখবে বলে জানিয়েছেন তিনি। শনিবার পাবনার কাজির হাট উচ্চ বিদ্যালয়ে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলামও এদিন জেলার ফরিদপুর, ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলার বিভিন্ন বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শন করেন এবং বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। কাজির হাট উচ্চ বিদ্যালয়ে তপন চৌধুরী সাংবাদিকদের বলেন, "রাজনৈতিক নেতা-নেত্রীরা কোথাও ত্রাণ বিতরণ করতে গেলে সেখানে যদি জনসমাগম ঘটে, তাতে জরুরি অবস্থা ভঙ্গ হবে না। তবে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই তাদের ত্রাণ বিতরণে যেতে হবে। ত্রাণ দিতে এসে যেন কোনো রাজনীতি না হয়।" খালেদা জিয়ার দুর্গত এলাকা পরিদর্শনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "যেহেতু বিষয়টির সঙ্গে নিরাপত্তার প্রশ্ন জড়িত তাই এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখবে।" পরে খাদ্য উপদেষ্টা বেড়া উপজেলার বন্যা উপদ্রুত ঢালারচর, কাজিরহাটে, রূপপুর, ও পুরান ভারেঙ্গা এলাকায় বন্যার্ত ৬শ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় সরকারি উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও মেম্বাররা তার সঙ্গে ছিলেন। এদিকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম জেলার ফরিদপুর, ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলার বন্যা উপদ্রুত এলাকা ঘুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "সরকার জনগণের কষ্ট লাঘবে কোনো কার্পণ্য করবে না। বন্যা পুনর্বাসন কমিটি তিগ্রস্তদের জন্য যথাসম্ভব দ্রুত কাজ করবে।" বন্যার কারণে শিা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিা েেত্র যে তি হয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্য উপদেষ্টা শিকদের প্রতি আহ্বান জানান। এছাড়া বন্যা পরবর্তী সময়ে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণের কাজ সুষ্ঠুভাবে চালিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। জেলা ও উপজেলা পর্যায়ের উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, পৌর ও ইউপি চেয়ারম্যান, মেম্বার, এনজিও প্রতিনিধিরা এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৯১১ ঘ.