২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ভাটিয়ারিতে জিপ খাদে, নিহত ৪

চট্টগ্রাম সেনানিবাস সংলগ্ন ভাটিয়ারি সংযোগ সড়কে শনিবার বিকালে একটি জিপ খাদে পড়ে চার জন নিহত হয়েছেন। হাটহাজারী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক শিল্পী রানী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে তিনটার দিকে সেনানিবাসের পাঁচ নম্বর চেকপোস্টের কাছে যাত্রীবোঝাই জিপটির (স্থানীয় ভাষায় চান্দের গাড়ি) সামনের চাকা খুলে যায়। এরপর এটি উল্টে পাহাড়ি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 12:56 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

চট্টগ্রাম, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সেনানিবাস সংলগ্ন ভাটিয়ারি সংযোগ সড়কে শনিবার বিকালে একটি জিপ খাদে পড়ে চার জন নিহত হয়েছেন। হাটহাজারী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক শিল্পী রানী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে তিনটার দিকে সেনানিবাসের পাঁচ নম্বর চেকপোস্টের কাছে যাত্রীবোঝাই জিপটির (স্থানীয় ভাষায় চান্দের গাড়ি) সামনের চাকা খুলে যায়। এরপর এটি উল্টে পাহাড়ি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে। তবে তাদের পরিচয় তাৎণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ কর্মকর্তা শিল্পী রানী জানান, আহত ১৫ জনকে উদ্ধার করে চমেক হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন কিনিকে পাঠানো হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শাম্মী আক্তার নামে জিপ আরোহী এক জনের মৃত্যু হয় বলে জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক জহির আহমদ। তিনি জানান, সিরাজউদ্দৌলা (৫৫), শফিকুল ইসলাম, মো. ফখরুল (৫০) ও আবুল কালাম (৬০) নামে চার জন এখন হাসপাতালে ভর্তি আছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৬৫৩ ঘ.