বাগেরহাট, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট দড়াটানা সেতুর পূর্ব পাশে বৈঠপুর এলাকায় শুক্রবার রাতে ট্রাকের ধাক্কায় সোহাগ হাওলাদার (২৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সোহাগ পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বেদকা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে। তিনি বাড়ি থেকে বাগেরহাটের ফকিরহাটে যাচ্ছিলেন।
ওই দুর্ঘটনায় আহত সোহাগের সহযাত্রীকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
এদিকে বাগেরহাটের ফতেপুর গ্রামে শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃষ্টি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মাসুদ মিয়ার ছেলে।
এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩১ ঘ.
bdnews24