২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট পলিটেকনিকে সংঘর্ষের ঘটনায় পাঁচ শিবির কর্মী গ্রেপ্তার

সিলেট পলিটেনিক ইন্সটিটিউটে শুক্রবারের সংঘর্ষের ঘটনার পাঁচ শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে প্রতিভা ছাত্রাবাসে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক নাসিমুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 10:38 AM

Updated : 26 Aug 2022, 08:26 PM

সিলেট, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেট পলিটেনিক ইন্সটিটিউটে শুক্রবারের সংঘর্ষের ঘটনার পাঁচ শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে প্রতিভা ছাত্রাবাসে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক নাসিমুল ইসলাম। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তারকৃতররা ছাত্রশিবিরের কর্মী কিনা তা জানি না। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।" গ্রেপ্তারকৃতরা হলেন, তাজুল আহমদ, মনির হোসেন, লুৎফুর রহমান, নিয়াজুল হুদা ও হুমায়ুন কবীর। তারা সবাই ছাত্রশিবির কর্মী বলে শিক্ষার্থীরা জানিয়েছে। এদিকে শুক্রবারের সংঘর্ষের ঘটনায় পলিটেকনিকের অধ্যক্ষ শনিবার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। অধ্যক্ষ আনোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ডায়েরিতে অজ্ঞাতনামাদের অভিযুক্ত করা হয়েছে। পুলিশ যাদের গ্রেপ্তার করেছে, তারা শিবিরকর্মী। ওইদিনের সংঘর্ষে যে সব বহিরাগতরা জড়িত ছিল, তাদেরও গ্রেপ্তার করা উচিত।" শুক্রবার রাতে পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে সাত জন আহত হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৯ ঘ.