২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে মাদ্রাসা থেকে ত্রাণের টিন উদ্ধার, অধ্যক্ষ গ্রেপ্তার

ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে লোহাগড়া উপজেলার এস এইচ বি আর আলিম মাদ্রাসার অধ্যক্ষ বায়েজিদ বরকতীকে শনিবার ভোরে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 10:21 AM

Updated : 26 Aug 2022, 08:26 PM

নড়াইল, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে লোহাগড়া উপজেলার এস এইচ বি আর আলিম মাদ্রাসার অধ্যক্ষ বায়েজিদ বরকতীকে শনিবার ভোরে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী মিয়া। ভোর ৪টার অধ্যক্ষকে গ্রেপ্তারের পর ওই মাদ্রাসা থেকে ৮০টি টিন উদ্ধার করা হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। আইয়ুব আলী বিকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আরও টিন উদ্ধারে যৌথবাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে। বায়েজিদ বরকতী বিগত জোট সরকারের আমলে নড়াইল- ২ আসনের সাংসদ মুফতি শহিদুল ইসলামের কাছ থেকে ত্রাণের টিন নিয়ে নিজের বাড়ি এবং মাদ্রাসার ঘর নির্মাণ করেন বলে এলাকায় অভিযোগ রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৭ ঘ.