ঋণ সংকটের কারণে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের ধসের প্রভাব পড়তে শুরু করেছে এশিয়ার বাজারেও। অন্য শেয়ারের ওপর ভরসা করতে না পেরে শুক্রবার এশীয় বিনিয়োগকারীরা সরকারি বন্ডগুলো আকড়ে ধরার চেষ্টা করেছেন। এদিকে বিনিয়োগকারীদের আতঙ্ক কাটাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের পথ ধরে এশীয় কেন্দ্রীয় ব্যাংকও বাজারে তারল্য বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এমএসসিআই এর এশিয়া প্যাসিফিক শেয়ার সূচক (জাপান বাদে) শুক্রবার ৪ দশমিক ২ শতাংশ পড়ে গিয়ে গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় পৌঁছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
10 Aug 2007, 04:13 PM
Updated :
26 Apr 2022, 02:38 PM
হংকং, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)