২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে আগুনে ১৭ দোকান পুড়ে ছাই

মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে বৃহস্পতিবার রাতে আগুন লেগে ১৭টি দোকান ও একটি গাড়ি পুড়ে যায়। এতে প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2007, 08:43 AM

Updated : 26 Aug 2022, 08:26 PM

চট্টগ্রাম, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে বৃহস্পতিবার রাতে আগুন লেগে ১৭টি দোকান ও একটি গাড়ি পুড়ে যায়। এতে প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ। রাত সাড়ে ৯টার দিকে মোমবাতি থেকে একটি দোকানে প্রথম আগুন লাগে বলে জানায় দমকল বাহিনী। মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সীতাকুণ্ড থেকে দমকল বাহিনীর একটি গাড়ি গিয়ে প্রায় দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এমআই/১৪৪৪ ঘ.