ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গত বছরের প্রথম সাত মাসের তুলনায় এ বছরের প্রথম সাত মাসে মশুর ডাল ও পেঁয়াজের এলসি খোলার পরিমাণ যথাক্রমে ১৫ শতাংশ ও ২২ শতাংশ কমেছে।
বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, চাল, গম ও ভোজ্যতেলসহ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় রয়েছে। ২০০৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসের তুলনায় ২০০৭ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে চাল, গম, ভোজ্য তেল, ছোলা ও চিনির ক্ষেত্রে এলসি খোলার পরিমাণ যথাক্রমে ২৪৮, ৮৬, ১০২, ২১২ ও ২৭ শতাংশ বেড়েছে।
এই সাত মাসের হিসেবে এলসি নিষ্পত্তির পরিমাণ চলের ক্ষেত্রে ১১১ শতাংশ, গম ৩৬ শতাংশ, ভোজ্য তেল ২৭ শতাংশ, মশুর ডাল ১৭ শতাংশ, ছোলা ৬৮ শতাংশ ও চিনি ৮১ শতাংশ বেড়েছে। তবে পেঁয়াজের ক্ষেত্রে এলসি নিষ্পত্তি প্রায় ৩৫ শতাংশ কমেছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/০০১৮ ঘ.
bdnews24