২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিনু দম্পতির সম্পদের হিসাব রাজশাহী কারা কর্তৃপক্ষের হাতে

রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু ও তার স্ত্রী সালমা সাহাদাতের এক কোটি ১৫ লাখ টাকার সম্পত্তির হিসাব বৃহস্পতিবার রাজশাহী কারাগারে জমা দিয়েছেন তাদের আইনজীবি। রাজশাহী কারাগারের উপ-কারা মহাপরিদর্শক মেজর হাফিজুর রহমান মোল্লা বৃহস্পতিবার বিকেলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেয়র মিনু তার আইনজীবীর মাধ্যমে আজ সম্পদের হিসাব আমাদের হাতে পৌঁছে দিয়েছেন। আমরা এই কাগজপত্র ঢাকার দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 06:08 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

রাজশাহী, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু ও তার স্ত্রী সালমা সাহাদাতের এক কোটি ১৫ লাখ টাকার সম্পত্তির হিসাব বৃহস্পতিবার রাজশাহী কারাগারে জমা দিয়েছেন তাদের আইনজীবি। রাজশাহী কারাগারের উপ-কারা মহাপরিদর্শক মেজর হাফিজুর রহমান মোল্লা বৃহস্পতিবার বিকেলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেয়র মিনু তার আইনজীবীর মাধ্যমে আজ সম্পদের হিসাব আমাদের হাতে পৌঁছে দিয়েছেন। আমরা এই কাগজপত্র ঢাকার দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করছি।" মেজর হাফিজুর রহমান মোল্লা জানান, মিনু বিগত ১৬ বছরে মেয়র হিসেবে পাওয়া বেতনভাতা, বাড়িভাড়া, একটি গাড়ি, পৈত্রিক ও কেনা ৩০ বিঘা জমি ও এ থেকে অর্জিত অর্থের হিসাব তার বিবরণীতে উল্লেখ করেছেন। এতে মিনু ও তার স্ত্রী সালমা সাহাদাতের সম্পত্তির মোট পরিমাণ দেখানো হয়েছে এক কোটি ১৫ লাখ টাকা। মেয়র মিনু বর্তমানে কারাগরে অন্তরীণ রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/জেকে/জিএনএ/০০০৪ ঘ.