২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে এক ব্যাক্তিকে পিটিয়ে জখম করায় র‌্যাব কর্মকর্তা আটক

সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাসন এলাকায় বৃহস্পতিবার দুপুরে আনোয়ার হোসেন নামের এক ব্যাক্তিকে পিটিয়ে জখম করায় সাভার র‌্যাব সদর দপ্তরের উপ-পরিচালক আবদুল কাইয়ুমকে প্রায় আধঘণ্টা আটকে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে র‌্যাব সদস্যরা তাকে সাভার ক্যাম্পে নিয়ে যায়। আহত আনোয়ার হোসেন বলেন, "আবদুল কাইয়ুম মণ্ডল র‌্যাব পরিচয়ে আমার কাছে ১৪ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় দড়ি দিয়ে বেঁধে এলাকাবাসীর সামনে আমাকে বেধরক মারধর করে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই র‌্যাব সদস্যকে আটক করে রাখে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 05:33 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

সাভার, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাসন এলাকায় বৃহস্পতিবার দুপুরে আনোয়ার হোসেন নামের এক ব্যাক্তিকে পিটিয়ে জখম করায় সাভার র‌্যাব সদর দপ্তরের উপ-পরিচালক আবদুল কাইয়ুমকে প্রায় আধঘণ্টা আটকে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে র‌্যাব সদস্যরা তাকে সাভার ক্যাম্পে নিয়ে যায়। আহত আনোয়ার হোসেন বলেন, "আবদুল কাইয়ুম মণ্ডল র‌্যাব পরিচয়ে আমার কাছে ১৪ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় দড়ি দিয়ে বেঁধে এলাকাবাসীর সামনে আমাকে বেধরক মারধর করে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই র‌্যাব সদস্যকে আটক করে রাখে।" এলাকাবাসীর হাতে আটক অবস্থায় অভিযুক্ত আবদুল কাইয়ুম সাংবাদিকদের বলেন, "স্থানীয় মুড়ি ব্যবসায়ী বাদলের কাছ থেকে আনোয়ার ১৪ হাজার টাকা নিয়ে আর পরিশোধ করেনি। ওই টাকা ফেরত দেওয়ার জন্য তাকে চর-থাপ্পর দিয়েছি।" মুড়ি ব্যবসায়ী বাদলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আনোয়ার হোসেনের কাছে আমি পাঁচ হাজার টাকা পাই। র‌্যাবের কাইয়ুম স্যার আমার পরিচিত, তাই তাকে টাকাগুলো তুলে দিতে বলেছি।" এদিকে সাভার থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, কাইয়ুমকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে র‌্যাবের ক্যাপ্টেনের নির্দেশে তাদের কাছে হস্তান্তর করা হয়। র‌্যাব-১১ সাভার ক্যাম্পের ক্যাপ্টেন গোলাম রাব্বানী বলেন, "আবদুল কাইয়ুম মণ্ডল র‌্যাবের একজন উপ-সহকারী পরিচালক। তিনি সাদা পোশাকে এ ধরনের কাজ করে অপরাধ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২৩২৬ ঘ.