ঢাকা, ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর সম্পত্তির বিবরণ চেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
আব্দুল জলিলের কাছে ৮ আগস্ট বুধবার এবং মিন্টুর কাছে ৭ আগস্ট মঙ্গলবার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠানো হয়। দুদক সচিব মো. মোখলেস উর রহমান বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ ব্রিফিং-এ তথ্য জানান।
দুর্নীতির অভিযোগে আব্দুল জলিল ও মিন্টু দু'জনেই বর্তমানে কারাগারে আটক আছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/জিএনএ/২১৩০ ঘ.
bdnews24