২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু মামলার শুনানি দ্বিতীয় দিনের মতো শুরু

বঙ্গবন্ধু হত্যা মামলার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি বুধবার সুপ্রিমকোর্টে দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে। দীর্ঘ প্রায় ৬ বছর পর মঙ্গলবার এ মামলার কার্যক্রম আবার শুরু হয়। বুধবার সকাল সাড়ে নয়টা থেকে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। তিন সদস্যের আপিল বিভাগের বিশেষ বেঞ্চে মঙ্গলবার আসামীপক্ষের আইনজীবীরা এ মামলার আপিলের শুনানি মূলতুবির আবেদন করলে আদালত তা নাকচ করে দিয়ে বলেন, শুনানি মূলতুবি করা হবেনা। বুধবার সকালে মামলার পেপারবুক থেকে আবার হাইকোর্টের রায় পড়া শুরু হয় । মঙ্গলবার বিচারপতি তাফাজ্জাল ইসলাম, বিচারপতি জয়নাল আবেদীন ও বিচারপতি হাসান আমিনের সমন্বয়ে গঠিত আপিল বিভাগের বিশেষ বেঞ্চে শুনানির শুরুতেই আসামিদের আইনজীবীরা শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 04:45 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু হত্যা মামলার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি বুধবার সুপ্রিমকোর্টে দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে। দীর্ঘ প্রায় ৬ বছর পর মঙ্গলবার এ মামলার কার্যক্রম আবার শুরু হয়। বুধবার সকাল সাড়ে নয়টা থেকে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। তিন সদস্যের আপিল বিভাগের বিশেষ বেঞ্চে মঙ্গলবার আসামীপক্ষের আইনজীবীরা এ মামলার আপিলের শুনানি মূলতুবির আবেদন করলে আদালত তা নাকচ করে দিয়ে বলেন, শুনানি মূলতুবি করা হবেনা। বুধবার সকালে মামলার পেপারবুক থেকে আবার হাইকোর্টের রায় পড়া শুরু হয় । মঙ্গলবার বিচারপতি তাফাজ্জাল ইসলাম, বিচারপতি জয়নাল আবেদীন ও বিচারপতি হাসান আমিনের সমন্বয়ে গঠিত আপিল বিভাগের বিশেষ বেঞ্চে শুনানির শুরুতেই আসামিদের আইনজীবীরা শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। এ সময় আদালত শুনানি শুরু করার পক্ষে তাদের যুক্তি তুলে ধরে বলেন, "দীর্ঘদিন পর এ মামলা শুনানির জন্য এসেছে। আমরা এর শুনানি করতে চাই। কোন ধরণের মূলতুবি করা হবে না।" বঙ্গবন্ধু হত্যা মামলা রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ হায়দার আলী মঙ্গলবার বলেন এ মামলার আপিলের শুনানি শুরু হয়েছে। আসামী পক্ষ পেপারবুক থেকে পড়া শুরু করেছেন। যুুক্তিতর্ক উপস্থাপনের আগে পুরো পেপারবুক পড়তে হবে। বঙ্গবন্ধু হত্যা মামলা রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য এ মামলার সাবেক বিশেষ কৌসুলি আনিসুল হক সরকারকে আবার নিয়োগ দেওয়া হচ্ছে বলে সুপ্রিম কোটের্র একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়। আনিসুল হক সাংবাদিকদের বলেছন, এ আপিলের ওপর মূল শুনানি শুরুর আগে হাইকোর্টের তিন জন বিচারপতির রায় আদালতে উপস্থাপন করতে হবে। বিশেষ কৌসুলি হিসাবে তার নিয়োগের বিষয়ে তিনি বলেন, এখনও এ বিষয়ে তিনি কোন লিখিত আদেশ পাননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১০৩৯ ঘ.