ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) কর্মকর্তা আতিয়ার রহমান হত্যার রহস্য উদঘাটন হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
গত ১৯ জুলাই রাতে এনএসআই এর সহকারী উপ-পরিচালক (ডিএডি) আতিয়ার রহমানের লাশ রাজধানীর কাফরুল থানা এলাকার ন্যাম ভবনের সামনে থেকে উদ্ধার করা হয়। তিনি কুষ্টিয়ার কর্মস্থল থেকে ঢাকা ফিরেছিলেন।
এ ঘটনায় মাদারীপুরের শিবচর থানা থেকে গ্রেপ্তার করা ফারুখ মিয়া সোমবার আদালতে জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য দিয়েছে বলে মঙ্গলবার গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাফরুল থানার উপ-পরিদর্শক মতিয়ার রহমান ও আব্দুল হাকিম গত ৩০ জুলাই ফারুখ মিয়াকে মাদারিপুরের শিবচর থেকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ডে নেয়।
জিজ্ঞাসাবাদে ফারুখ জানায়, ১৯ জুলাই সন্ধ্যার পর এস্কেন, সেলিম, ইব্রাহীম, বাদল ও সে দুটি সিএনজি অটোরিক্সা নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে টেকনিক্যাল মোড়ে অপেক্ষা করছিলো। রাত ১০ টার দিকে কুষ্টিয়া থেকে হানিফ পরিবহণের একটি বাস টেকনিক্যাল মোড়ে থামলে বয়স্ক একজন লোক বাস থেকে নেমে তাদের সিএনজি আটোরিক্সায় ওঠেন।
পরে এস্কেন ও ইব্রাহীম জোর করে ওই সিএনজির দুই পাশে উঠে পড়ে। অন্য সিএনজিতে উঠে ফারুখ, সেলিম ও বাদল সামনের সিএনজিকে অনুসরণ করতে থাকে। ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে আতিয়ার রহমান অসুস্থ হয়ে পড়লে তাকে ১৩ নং ন্যাম ফ্লাটের সামনে ফেলে দেওয়া হয়।
ফারুখ জানায়, ঘটনার দুই দিন পর এস্কেন তার বাড়িতে এসে এক হাজার টাকা দিয়ে বলে, মারা যাওয়া লোকটি এনএসআই এর একজন কর্মকর্তা ছিলেন। আগে জানলে তারা এ কাজ করত না।
আতিয়ার রহমান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক আব্দুল হাকিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফারুখের স্বীকারোক্তি অনুযায়ী যশোর কোতয়ালি থানার খড়কি এলাকা থেকে মামলার অপর আসামি সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্য এখনো তিনজন আসামি পালিয়ে আছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/২০০৭ ঘ.

bdnews24