২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ব্যবসায়ী নিহত

রাজধানীর মগবাজারে মঙ্গলবার দুপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুকুল সরকার ওরফে নিতাই (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। সবুজবাগের বৌদ্ধমন্দির এলাকার বাসিন্দা নিতাই ৭০৮, বড় মগবাজারের নিতু এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 01:45 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মগবাজারে মঙ্গলবার দুপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুকুল সরকার ওরফে নিতাই (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। সবুজবাগের বৌদ্ধমন্দির এলাকার বাসিন্দা নিতাই ৭০৮, বড় মগবাজারের নিতু এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন। রমনা থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক হাবিবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মুকুল সরকার দুপুর দুইটার দিকে দোকানের ঝাপ বন্ধ করে গ্যাস সিলিন্ডারের চাপ মাপার সময় হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। এতে তার মাথা ও দেহের কিছু অংশ উড়ে যায়। বিস্ফোরণে পাশের একটি বাড়ির দেয়ালও উড়ে যায়। ঘটনার সময় কর্মচারিরা কেউ দোকানে ছিল না। পুলিশ লাশ উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/১৯৩৫ ঘ.