গোপালগঞ্জ, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে মঙ্গলবার সদর উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জালালাবাদ ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের ডাকা এ কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশ নেয়। বেলা ১১ টায় বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রায় দুই কিলোমিটার পথ ঘুরে চন্দ্রদিঘলিয়া-জালালাবাদ সড়কে মানববন্ধন করে।
৩০ মিনিটের ওই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা সংহতি প্রকাশ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৯ ঘ.
bdnews24