২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানি বুধবার সকাল পর্যন্ত মূলতুবি

দীর্ঘ প্রায় ৬ বছর পর বঙ্গবন্ধু হত্যা মামলার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি মঙ্গলবার সুপ্রিমকোর্টে অনুষ্ঠিত হয়েছে। সকাল সোয়া নয়টা থেকে মাঝে আধঘন্টা বিরতি দিয়ে দুপুর একটা পর্যন্ত এ শুনানি হওয়ার পর বুধবার সকাল ৯টা পর্যন্ত শুনানি মূলতুবি করা হয়েছে। তিন সদস্যের আপিল বিভাগের বিশেষ বেঞ্চে মঙ্গলবার আসামীপক্ষের আইনজীবীরা এ মামলার আপিলের শুনানি মূলতুবির আবেদন করলে আদালত তা নাকচ করে দিয়ে বলেন, শুনানি মূলতুবি করা হবেনা। বিচারপতি তাফাজ্জাল ইসলাম, বিচারপতি জয়নাল আবেদীন ও বিচারপতি হাসান আমিনের সমন্বয়ে গঠিত আপিল বিভাগের বিশেষ বেঞ্চে শুনানির শুরুতেই আসামিদের আইনজীবীরা শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 11:57 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দীর্ঘ প্রায় ৬ বছর পর বঙ্গবন্ধু হত্যা মামলার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি মঙ্গলবার সুপ্রিমকোর্টে অনুষ্ঠিত হয়েছে। সকাল সোয়া নয়টা থেকে মাঝে আধঘন্টা বিরতি দিয়ে দুপুর একটা পর্যন্ত এ শুনানি হওয়ার পর বুধবার সকাল ৯টা পর্যন্ত শুনানি মূলতুবি করা হয়েছে। তিন সদস্যের আপিল বিভাগের বিশেষ বেঞ্চে মঙ্গলবার আসামীপক্ষের আইনজীবীরা এ মামলার আপিলের শুনানি মূলতুবির আবেদন করলে আদালত তা নাকচ করে দিয়ে বলেন, শুনানি মূলতুবি করা হবেনা। বিচারপতি তাফাজ্জাল ইসলাম, বিচারপতি জয়নাল আবেদীন ও বিচারপতি হাসান আমিনের সমন্বয়ে গঠিত আপিল বিভাগের বিশেষ বেঞ্চে শুনানির শুরুতেই আসামিদের আইনজীবীরা শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানান। এ সময় আদালত শুনানি শুরু করার পক্ষে তাদের যুক্তি তুলে ধরে বলেন, "দীর্ঘদিন পর এ মামলা শুনানির জন্য এসেছে। আমরা এর শুনানি করতে চাই। কোন ধরণের মূলতুবি করা হবে না।" আদালতের নির্দেশে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মেজর (অব:) বজলুল হুদার আইনজীবী নূরুল ইসলাম ভুঁইয়া হাইকোর্টের দেওয়া রায় পড়তে শুরু করেন। এ মামলার আপিলের পেপারবুকের ৮২৩ থেকে ৯৩৬ পর্যন্ত মোট ১১৩ পৃষ্টা রায়ের পাঠ শোনার পর আদালত বুধবার শুনানি অব্যাহত রাখার সিদ্ধান্ত জানিয়ে দিনের কার্যক্রম শেষ করেন। শুনানি শেষে অ্যাডভোকেট নুরুল ইসলাম ভুঁইয়া সাংবাদিকদের বলেন, এ মামলার মূল আইনজীবী আবদুস সোবহান মারা যাওয়ায় মাহবুবুর রহমানকে নতুন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু মাহবুবুর রহমান হৃদরোগে আক্রান্ত হওয়ায় সময়ের আবেদন করেছি। কিন্তু আদালত আবেদন মঞ্জুর করেনি। তিনি বলেন, "আদালতের নির্দেশে আমি এ মামলার পেপারবুক থেকে হাইকোর্টের রায় পড়া শুরু করেছি। রায় পড়ে আদালতকে বলেছি আসামীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী স্বেচ্ছা প্রনোদিত হয়নি। এক্ষেত্রে ষড়যন্ত্র হয়েছে। আসামী লে.কর্ণেল (বরখাস্ত) সৈয়দ ফারুক রহমান লে.কর্নেল (অব:) মহিউদ্দিন আহমেদ ও ল্যান্সার একেএম মহিউদ্দিনের কৌসুলী খান সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবার এ মামলার শুনানির বিষয়ে জানতে পেরেছি। এ অল্প সময়ে প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। এ কারণে সময় চেয়েছিলাম। কিন্তু আদালত সময় না দেওয়ায় আসামীদের পক্ষে শুনানিতে অংশ নেব। আসামী লে.কর্ণেল (অব:) সুলতান শাহরিয়ার রশিদ খানের কৌসুলি আবদুর রেজ্জাক খান বলেন, আমরাও চাই মামলাটির দ্রুত নিস্পত্তি হোক। বঙ্গবন্ধু হত্যা মামলা রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ হায়দার আলী বলেন এ মামলার আপিলের শুনানি শুরু হয়েছে। আসামী পক্ষ পেপারবুক থেকে পড়া শুরু করেছেন। যুুক্তিতর্ক উপস্থাপনের আগে পুরো পেপারবুক পড়তে হবে। বঙ্গবন্ধু হত্যা মামলা রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য এ মামলার সাবেক বিশেষ কৌসুলি আনিসুল হক সরকারকে আবার নিয়োগ দেওয়া হচ্ছে বলে সুপ্রিম কোটের্র একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়। আনিসুল হক সাংবাদিকদের বলেন, এ আপিলের ওপর মূল শুনানি শুরুর আগে হাইকোর্টের তিন জন বিচারপতির রায় আদালতে উপস্থাপন করতে হবে। বিশেষ কৌসুলি হিসাবে তার নিয়োগের বিষয়ে তিনি বলেন, এখনও এ বিষয়ে তিনি কোন লিখিত আদেশ পাননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৭৪০ ঘ.