২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্ট মামলায় চট্টগ্রামে তিন জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন

২০০৫ সালের ১৭ আগস্ট বোমা হামলার একটি মামলায় জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) এর তিন সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। চট্টগ্রাম চতুর্থ মহানগর দায়রা জজ এনামুল হক ভূইয়ার আদালতে সোমবার দুপুরে এ অভিযোগ গঠন করা হয়। অভিযুক্তরা হলেন, জেএমবির চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ, আশরাফুল আলম ওরফে টি আলম এবং জুলফিকার আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 01:35 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

চট্টগ্রাম, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালের ১৭ আগস্ট বোমা হামলার একটি মামলায় জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) এর তিন সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। চট্টগ্রাম চতুর্থ মহানগর দায়রা জজ এনামুল হক ভূইয়ার আদালতে সোমবার দুপুরে এ অভিযোগ গঠন করা হয়। অভিযুক্তরা হলেন, জেএমবির চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ, আশরাফুল আলম ওরফে টি আলম এবং জুলফিকার আলী। রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিউল মোর্শেদ চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিদের উপস্থিতিতে সোমবার আদালতে অভিযোগ গঠন হয়। এ সময় জেএমবির ওই তিন সদস্য নিজেদের নির্দোষ দাবি করেন। আগামী ১১ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে বলে ওই আইনজীবী জানান। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশ জুড়ে বোমা হামলার সময় নগরীর সাতটি স্থানে একযোগে বিস্ফোরণ ঘটানো হয়। ওই ঘটনায় বিভিন্ন থানায় মোট সাতটি মামলা হয়। পাহাড়তলীর হাক্কানী পেট্রোল পাম্পের সামনে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগ গঠন হলো সোমবার। শফিউল মোরশেদ জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত তিনজনসহ মোট ছয় জনকে অভিযুক্ত করে গত ১৪ জানুয়ারি অভিযোগপত্র দেন। তবে জেএমবির শীর্ষ তিন নেতা শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলাভাই ও আতাউর রহমান সানির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এমআই/