২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন জেলার ত্রাণ ও পুনর্বাসন দায়িত্ব বন্টন

বন্যা ত্রাণ ও পুনর্বাসন কাজ তদারকি করতে নয় জন উপদেষ্টাকে পৃথকভাবে বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার এ দায়িত্ব বন্টন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মতিউর রহমান দেশের বাইরে থাকায় আপাতত তাকে কোন জেলার দায়িত্ব দেওয়া হয়নি। এক তথ্য বিবরণীতে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ এবং পুনর্বাসন কাজ তদারকি করা ছাড়াও স্থানীয় বেসরকারি সংস্থা ও সকল স্তরের জনগণকে ত্রাণ কাজে সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করবেন উপদেষ্টারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 12:45 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বন্যা ত্রাণ ও পুনর্বাসন কাজ তদারকি করতে নয় জন উপদেষ্টাকে পৃথকভাবে বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার এ দায়িত্ব বন্টন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মতিউর রহমান দেশের বাইরে থাকায় আপাতত তাকে কোন জেলার দায়িত্ব দেওয়া হয়নি। এক তথ্য বিবরণীতে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ এবং পুনর্বাসন কাজ তদারকি করা ছাড়াও স্থানীয় বেসরকারি সংস্থা ও সকল স্তরের জনগণকে ত্রাণ কাজে সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করবেন উপদেষ্টারা। তথ্য ও আইন উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেনকে সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, খুলনা, ফরিদপুর, মাগুড়া ও ঝিনাইদহ জেলা, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা মির্জ্জা মো. আজিজুল ইসলামকে বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, চুয়াডাঙা ও নাটোর জেলা, যোগাযোগ ও নৌ পরিবহন উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিনকে ব্রাক্ষ