২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হাজতির মৃত্যু

চট্টগ্রাম কারাগারে আটক মোহাম্মদ আলী মিয়া নামে এক হাজতি রোববার গভীর রাতে মারা গেছেন। তার গ্রামের বাড়ি পটিয়া উপজেলার সাইকর গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 09:37 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

চট্টগ্রাম, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কারাগারে আটক মোহাম্মদ আলী মিয়া নামে এক হাজতি রোববার গভীর রাতে মারা গেছেন। তার গ্রামের বাড়ি পটিয়া উপজেলার সাইকর গ্রামে। চট্টগ্রাম কারাগারের জেল সুপার বজলুর রশীদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ২টার দিকে আলী মিয়া বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট অনুভব করলে প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় গত ২৭ মে আলী মিয়াকে কারাগারে আনা হয় বলে জানান জেল সুপার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এসএনডি/১৫২৭ ঘ.