২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে ডাকাতি

স্বরুপকাঠী উপজেলার গ্রামীণ ব্যাংকের আটঘর-কুরিয়ানা শাখা কার্যালয়ে ডাকাতি হয়েছে। শাখা ব্যবস্থাপক বশির আহম্মেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে অফিসে গিয়ে জানালার গ্রিল কাটা দেখে ঘটনাটি পুলিশকে জানাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 11:24 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

বরিশাল, আগস্ট ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--স্বরুপকাঠী উপজেলার গ্রামীণ ব্যাংকের আটঘর-কুরিয়ানা শাখা কার্যালয়ে ডাকাতি হয়েছে। শাখা ব্যবস্থাপক বশির আহম্মেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে অফিসে গিয়ে জানালার গ্রিল কাটা দেখে ঘটনাটি পুলিশকে জানাই। তিনি জানান, ডাকাতরা কার্যালয়ের আলমারির তালা ভেঙ্গে ফেলে কাগজপত্র তছনছ করে এবং ২ হাজার ৪৩৬ টাকা লুট করে। ওই শাখায় সাধারণও বড় অঙ্কের অর্থ রাখা হয় না বলে জানান তিনি। ডাকাতির ঘটনায় বশির আহম্মেদ বাদি হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। স্বরুপকাঠী থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান আহম্মদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম'কে বলেন, "রোববার দুপুরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২৫ ঘ.