২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে ব্যাংক কর্মকর্তা হত্যাকাণ্ডের মূল হোতাকে গ্রেপ্তারের দাবি র‌্যাবের

বাংলাদেশ ব্যাংকের উপমহা-ব্যবস্থাপক (ডিজিএম) হেদায়েত উল্লাহ হত্যাকাণ্ডের মূল হোতাকে গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, রোববার ভোরে রাজধানীর শ্যামলী সিনেমা হলের সামনে থেকে র‌্যাব-১১ সদস্যরা ওই হত্যাকাণ্ডের মূল পারিকল্পনাকারী মোশাররফ হাওলাদার (৩৮) এবং তার সহযোগী জাহাঙ্গীর আলম(৩২)কে গ্রেপ্তার করে। তাদের কাছে হেদায়েত উল্লাহর মোবাইল ফোনটি পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 09:15 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

সাভার, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের উপমহা-ব্যবস্থাপক (ডিজিএম) হেদায়েত উল্লাহ হত্যাকাণ্ডের মূল হোতাকে গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, রোববার ভোরে রাজধানীর শ্যামলী সিনেমা হলের সামনে থেকে র‌্যাব-১১ সদস্যরা ওই হত্যাকাণ্ডের মূল পারিকল্পনাকারী মোশাররফ হাওলাদার (৩৮) এবং তার সহযোগী জাহাঙ্গীর আলম(৩২)কে গ্রেপ্তার করে। তাদের কাছে হেদায়েত উল্লাহর মোবাইল ফোনটি পাওয়া যায়। গত ২২ জুলাই ভোররাতে ধামরাইয়ের বিজয়নগরে নিজের বাসায় ডাকাতদের গুলিতে নিহত হন হেদায়েত উল্লাহ। গ্রেপ্তারকৃত দুজনকেই রোববার দুপুরে র‌্যাব সাংবাদিকদের সামনে হাজির করে। মোশারফ হাওলাদার র‌্যাবকে জানায়, তাদের ছয় সদস্যের একটি ডাকাত দল রয়েছে। ২১ জুলাই রাত ৮টার দিকে সে ও জাহাঙ্গীর বিজয়নগরে হেদায়েত উল্লাহর বাড়ির পশ্চিম দিকের মাঠে এসে বসে ডাকাতির পরিকল্পনা সাজায়। মধ্যরাতের পর দলের বাকি সদস্যরা এলে তারা ওই বাসায় ঢুকে। মোশারফ জানায়, ডাকাতির বিষয়টি টের পেয়ে ব্যাংক কর্মকর্তা চেঁচিয়ে উঠলে তারা তাকে লক্ষ করে গুলি ছুড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় টেবিলের ওপর থেকে মোবাইল ফোনটি নিয়ে যায়। র‌্যাব-১১ পরিচালক মো. আব্দুল মজিদ সাংবাদিকদের বলেন, "খুনের মোটিভ দেখে স্পষ্ট, তারা ডাকাতির উদ্দেশ্যেই ওই বাড়িতে হানা দেয়। তবে এ হত্যাকাণ্ডের ক্লু-খুঁজতে গিয়ে চাঞ্জল্যকর কিছু তথ্য পেয়েছি। যা তদন্তের স্বার্থে এখনই বলা যাচ্ছে না।" এ হত্যাকাণ্ডের সঙ্গে স্থানীয় বখাটেদের যোগসূত্র রয়েছে উল্লেখ করে র‌্যাব কর্মকর্তা জানান, তাদের গ্রেপ্তারেও চেষ্টা চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১৩ ঘ.