২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ৩৫টি তাজা বোমা উদ্ধার

সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় এলাকার একটি আমবাগান থেকে শনিবার রাতে পরিত্যক্ত অবস্থায় ৩৫টি তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 07:58 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

চাঁপাইনবাবগঞ্জ, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় এলাকার একটি আমবাগান থেকে শনিবার রাতে পরিত্যক্ত অবস্থায় ৩৫টি তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাব। নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যাবের এক কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে মেলার মোড়ে জালালের আমবাগান থেকে কোটায় নীল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩৫টি তাজা বোমা উদ্ধার করা হয়। বোমাগুলো র‌্যাব-৫ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এগুলো ধ্বংস করে ফেলা হবে বলে ওই র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২২৮ ঘ.