২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বিডিআর-বিএসএফ সীমান্ত বৈঠক

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে পর পর ৩ দিন গুলি বিনিময়ের পর শনিবার সকালে বিডিআর-বিএসএফ সীমান্ত বৈঠক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 10:48 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

জয়পুরহাট, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে পর পর ৩ দিন গুলি বিনিময়ের পর শনিবার সকালে বিডিআর-বিএসএফ সীমান্ত বৈঠক হয়েছে। বিএসএফ-এর গুলিতে একজন বাংলাদেশী নিহত ঘটনায় সৃষ্ট উত্তেজনা কমাতে ব্যাটালিয়ন পর্যায়ে ২৮১/৪৫ সাব পিলারের কাছে বাংলাদেশ অভ্যন্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে সীমান্ত বৈঠকে নেতৃত্ব দেন ২৯ রাইফেল ব্যাটালিয়ন বিডিআরের অধিনায়ক লে.কর্ণেল এবিএম আজিজুল ইসলাম। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ২৮ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল বিএফ রাওয়া। বৈঠকে মাদক পাচার বন্ধ, চোরাচালান রোধসহ সীমান্তে শৃংঙ্খলা রক্ষায় ফলপ্রসু আলোচনা হয়েছে বলে বিডিআর জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৬২৩ ঘ.