২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আলমের বাড়ির মালামাল জব্দ শুরু

কর ফাঁকি মামলার আসামি বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের গুলশানের বাড়ির মালামাল জব্দ করার কাজ শুরু করেছে গুলশান থানা পুলিশ। শাহ আলমসহ মামলার আসামিরা গ্রেপ্তার এড়াতে পলাতক রয়েছেন। শনিবার সকাল ১১ টায় গুলশান ২ নম্বরে ৮৮ নম্বর সড়কের এক নম্বর বাড়িটির মালামালের তালিকা তৈরির কাজ শুরু করে পুলিশ। ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালত ক্রোকের আদেশ দেওয়ার ৪ দিন পর পুলিশ মালামাল জব্দের কাজ শুরু করলো। গুলশান থানার উপ-পরিদর্শক ফারুখ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশাল তিনতলা বাড়িটিতে প্রচুর মালামাল আছে যা জব্দ করতে কমপক্ষে দুদিন সময় লাগবে। বাড়িটি বসুন্ধরার কর্ণধারের স্ত্রী আফরোজা বেগমের নামে বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 10:20 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কর ফাঁকি মামলার আসামি বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের গুলশানের বাড়ির মালামাল জব্দ করার কাজ শুরু করেছে গুলশান থানা পুলিশ। শাহ আলমসহ মামলার আসামিরা গ্রেপ্তার এড়াতে পলাতক রয়েছেন। শনিবার সকাল ১১ টায় গুলশান ২ নম্বরে ৮৮ নম্বর সড়কের এক নম্বর বাড়িটির মালামালের তালিকা তৈরির কাজ শুরু করে পুলিশ। ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালত ক্রোকের আদেশ দেওয়ার ৪ দিন পর পুলিশ মালামাল জব্দের কাজ শুরু করলো। গুলশান থানার উপ-পরিদর্শক ফারুখ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশাল তিনতলা বাড়িটিতে প্রচুর মালামাল আছে যা জব্দ করতে কমপক্ষে দুদিন সময় লাগবে। বাড়িটি বসুন্ধরার কর্ণধারের স্ত্রী আফরোজা বেগমের নামে বলে জানা গেছে। শাহ আলমের বাড়িটিতে এই মুহুর্তে নিরাপত্তারক্ষী ছাড়া আর কেউ নেই। পুলিশ কর্মকর্তা ফারুখ হোসেন জানান, মালামাল জব্দ করা শেষ হলে বাড়িটিতে তালা লাগিয়ে দেওয়া হবে। কর ফাঁকির অভিযোগে গত ৩১ জুলাই বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, তার স্ত্রী এবং ছেলেসহ ৮ জনের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়ে তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করে আদালত। গ্রেপ্তারি ও সম্পত্তি ক্রোকের পরোয়ানা জারি করে আদালত আগামী ৬ আগস্ট ক্রোকী পরোয়ানা প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল ৮ এর উপ-কর কমিশনার কবির উদ্দিন মোল্লা বাদি হয়ে ২৫ জুলাই ২০০৪-২০০৭ পর্যন্ত করবর্ষে সর্বমোট ৮ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৩৮৩ টাকা কর ফাঁকির অভিযোগে এ মামলা করেন। মামলাটিতে আসামি করা হয় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিঃ এর মালিক পরিচালক ও কর্মকর্তাদের। এরা হলেন, গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার স্ত্রী গ্র"প পরিচালক আফরোজা বেগম, পরিচালক সাদাত সোবহান (ছেলে), পরিচালক সায়েম সোবহান (ছেলে), সাফায়েত সোবহান (ছেলে) উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও বসুন্ধরা গ্র"পের চার্টার্ড অ্যাকাউনট্যান্ট এম এস কুদ্দুসকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/আরএ/এসকে/১৫৫০ ঘ.