পটুয়াখালী, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শহরের সাহাপাড়া এলাকার সাহাবাড়িতে শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে সাতটি বসত ঘর পুড়ে গেছে।
দমকল বাহিনীর কর্মকর্তা হায়দার হোসেন সাংবাদিকদের জানান, রাত ১০টার দিকে ওই বাড়ির নিমাই সাহার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাড়ির ছয়টি ঘরে ছড়িয়ে পরে।
দমকল বাহিনীর দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২৪৬ ঘ.
bdnews24