২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ১৭ লাখ টাকার চোরাই পণ্য আটক

চারঘাট উপজেলা এলাকায় পদ্মা নদীতে একটি নৌকা থেকে বিডিআর সদস্যরা শুক্রবার বিকেলে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় ও দেশি চোরাই পণ্য আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2007, 06:05 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

রাজশাহী, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চারঘাট উপজেলা এলাকায় পদ্মা নদীতে একটি নৌকা থেকে বিডিআর সদস্যরা শুক্রবার বিকেলে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় ও দেশি চোরাই পণ্য আটক করেছে। শুক্রবার বিডিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চারঘাটের অচিনতলায় পদ্মা নদীতে একটি নৌকা থেকে এসব পাঞ্জাবী, গেঞ্জি, থ্রি-পিস, জর্জেট শাড়ি ও ওড়না আটক করা হয়। এছাড়া শাহাপুর ও খানপুর থেকে ভারতে পাচারের সময় দুইটি শ্যালো মেশিন আটক করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিআর জানায়, আটককৃত মালামাল রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে চারঘাট থানায় আলাদা আলাদা মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২৩৫৮ ঘ.