ঢাকা, ৩ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'আদিবাসীদের সমঅধিকারের' জন্য রাষ্ট্রীয় নীতিতে পরিবর্তন আনা এবং এ বছর থেকে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব আদিবাসী দিবস পালনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানিয়েছেন আদিবাসী নেতারা।
'মাতৃভাষা ও সংস্কৃতির অধিকার আদিবাসীদের মানবাধিকার' এ স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিশ্ব আদিবাসী দিবস পালনের ৮ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা এ দাবি জানান।
আদিবাসী নেতৃবৃন্দ বিচ্ছিন্ন না থেকে বৃহত্তর বাঙ্গালি জনগোষ্ঠীর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সুখীসমৃদ্ধ জাতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
চাকমা রাজা দেবাশীষ রায় ৮ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করেন। বক্তৃতায় তিনি বলেন, ১৯৯৩ সালে জাতিসঙ্ঘ আন্তর্জাতিক আদিবাসী দিবস ঘোষণা করলেও এখনও পর্যন্ত আমাদের দেশে দিবসটি রাষ্ট্রীয়তভাবে পালিত হচ্ছে না। রাষ্ট্রীয় নীতি পরিবর্তনের দাবি জানিয়ে তিনি বলেন, এজন্যে বিশ্বব্যাংক বা এডিবির অর্থের দরকার নেই বরং প্রয়োজন রাষ্টীয় সদিচ্ছার। তিনি আদিবাসীদের মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান এবং আদিবাসী সংস্কৃতি-ঐতিহ্য রক্ষার দাবি জানান।
অনুষ্ঠানের সভাপতি সৈয়দ আবু মকসুদও আদিবাসীদের মেধা বিকাশে তাদের মাতৃভাষায় শিক্ষাদান এবং তাদের ঐতিহ্য ধরে রাখতে বিশেষ আইন প্রণয়নের দাবি জানান।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঐতিহ্যবাহী সাঁওতাল বাদনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. আনিসুজ্জামান।
বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলন এবং বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত অনুষ্ঠানে ড. আনিসুজ্জামান বলেন, "আশা করা হয়েছিল স্বাধীনতার পর সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু তা হয়নি। আমরা ধর্ম নিয়ে মানুষকে ভাগ করেছি এখন জাতিগোষ্ঠী দিয়ে ভাগ করছি।"
তিনি আরও বলেন, "আমাদের অবহেলার যেন আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি হারিয়ে না যায়। সেজন্য আদিবাসীদের ভাষা ও সং
bdnews24