মুন্সীগঞ্জ, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের মাওয়ায় শুক্রবার স্পিডবোট উল্টে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
লৌহজং থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক এমদাদ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে ১০ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি পদ্মা নদীতে উল্টে যায়।
স্পিডবোটের নয় জনকে উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ রয়েছেন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
নিখোঁজ ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৮১১ ঘ.
bdnews24