ঝিনাইদহ, আগস্ট ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর কবরস্থান থেকে বৃহস্পতিবার মধ্যরাতে দুটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইকবাল আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১২টার দিকে বোমা দুটি উদ্ধার করা হয়। নিষ্ক্রিয় করার জন্য সেগুলো সদর থানায় পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে।
কে বা কারা বোমাগুলো ওই স্থানে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জেকে/১২৫৪ ঘ.
bdnews24