২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাছে রঙ মেশানোর অভিযোগে বরিশালে যুবক আটক

তাজা দেখানোর জন্য মাছে রঙ মেশানোর অভিযোগে বরিশালের কীর্তনখোলা নদীতে একটি ট্রলার থেকে আলমগীর হোসেন নামের এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2007, 06:35 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

বরিশাল, আগস্ট ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তাজা দেখানোর জন্য মাছে রঙ মেশানোর অভিযোগে বরিশালের কীর্তনখোলা নদীতে একটি ট্রলার থেকে আলমগীর হোসেন নামের এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের পেটি অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, র্কীতনখোলা নদীতে নোঙর করা একটি ট্রলারে বসে ৬ যুবক মাছে রঙ মেশাচ্ছে এ খবর পেয়ে কোস্ট গার্ড সদস্যরা সকাল সাড়ে ৭টার দিকে অভিযান চালায়। এ সময় আলমগীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়। তবে তার সহযোগিরা নদীতে লাফিয়ে পরে পালাতে সক্ষম হয়। মাছ বোঝাই ট্রলারটি আটক করে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা এ কে এম ছিদ্দিকুর রহমান জানান, আটক মাছগুলো সাগর থেকে আহরণ করা হয়েছে। স্থানীয়ভাবে সাগরের চ্যালা বা চেউয়া নামে পরিচিত এই মাছের রঙ তাজা অবস্থায় লালচে। আটককৃত যুবক তাজা দেখানোর জন্যই মাছে রঙ মেশাচ্ছিল। এভাবে মাছে ক্ষতিকারক রঙ মেশানো দণ্ডনীয় অপরাধ। এ ব্যাপারে একটি মামলা করা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২৩৫ ঘ.