২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স ম য় সী মা মধ্যরাত...

জাঁকালো সাম্রাজ্য ছেঁটে ফেলতে হবে মাত্র আট ঘণ্টায়। বৃহস্পতিবার বিকেল থেকে তাই ছুটোছুটি, হুড়োহুড়ি পড়ে বিজয়সরণির ২২ তলা র‌্যাংগস ভবনে। "রাত ১২ টার আগেই সব কিছু নামাতে হবে"- বিকেল থেকে দুটি রিকশায় বসানো মাইক তারস্বরে হেঁকে যাচ্ছিল এই নির্দেশ। এ সময়সীমার মধ্যে সব মাল-সামানা নামাতে ভবনটির ওপরের ১৬টি তলার অফিসের কর্মকর্তা-কর্মচারীরা শ্রমিকদের তাড়িয়ে ফিরছিলেন। আর হাঁক-ডাক ছেড়ে ঘাড়ে-মাথায়-পিঠে-হাতে জিনিসপত্র বয়ে নিয়ে ছুটছিলেন শ্রমিকরা। এই ছিল বৃহস্পতিবার রাতের র‌্যাংগস ভবন। র‌্যাংগস ভবনে নিজেদের শেষ কর্মদিবস একটা দুঃস্বপ্ন হয়ে থাকবে অনেকের কাছে। অনেকেই আতঙ্কিত তাদের চাকরিদাতা প্রতিষ্ঠানটি আবার দাঁড়াতে পারবে তো? ভবনের বিভিন্ন তলা ঘুরে লিখেছেন আবু নোমান সজীব ও গোলাম মর্তুজা অন্তু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2007, 10:27 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

আবু নোমান সজীব/গোলাম মর্তুজা অন্তু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাঁকালো সাম্রাজ্য ছেঁটে ফেলতে হবে মাত্র আট ঘণ্টায়। বৃহস্পতিবার বিকেল থেকে তাই ছুটোছুটি, হুড়োহুড়ি পড়ে বিজয়সরণির ২২ তলা র‌্যাংগস ভবনে। "রাত ১২ টার আগেই সব কিছু নামাতে হবে"- বিকেল থেকে দুটি রিকশায় বসানো মাইক তারস্বরে হেঁকে যাচ্ছিল এই নির্দেশ। এ সময়সীমার মধ্যে সব মাল-সামানা নামাতে ভবনটির ওপরের ১৬টি তলার অফিসের কর্মকর্তা-কর্মচারীরা শ্রমিকদের তাড়িয়ে ফিরছিলেন। আর হাঁক-ডাক ছেড়ে ঘাড়ে-মাথায়-পিঠে-হাতে জিনিসপত্র বয়ে নিয়ে ছুটছিলেন শ্রমিকরা। এই ছিল বৃহস্পতিবার রাতের র‌্যাংগস ভবন। র‌্যাংগস ভবনে নিজেদের শেষ কর্মদিবস একটা দুঃস্বপ্ন হয়ে থাকবে অনেকের কাছে। অনেকেই আতঙ্কিত তাদের চাকরিদাতা প্রতিষ্ঠানটি আবার দাঁড়াতে পারবে তো? ভবনের বিভিন্ন তলা ঘুরে লিখেছেন আবু নোমান সজীব ও গোলাম মর্তুজা অন্তু। "র‌্যাংগস কর্তৃপক্ষ অন্যায় করেছে, কিন্তু আমরা কী দোষ করেছি- যে এত কম সময়ের মধ্যে আমাদের এতোদিনের স্থাপনা গুটিয়ে নিতে বলা হলো"- এমন প্রশ্ন ছিল র‌্যাংগস ভবনের বিভিন্ন তলায় জায়গা কিনে নেওয়া প্রতিষ্ঠানগুলোর গলদঘর্ম অনেকে। কিন্তু প্রশ্ন করেই ছুট। এক দণ্ড দাঁড়ানোর সময় নেই। এক সেকেন্ড নষ্ট করলে হয়তো মূল্যবান কিছু একটা ফেলে যেতে হবে। ভবনটির বিভিন্ন তলার জায়গা র‌্যাংগস কর্তৃপক্ষ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছে। এর মধ্যে অ্যাপোলো ইস্পাতের কাছে অষ্টম তলা, শানিন গ্র"পের কাছে সপ্তম তলা, এসকিউ গার্মেন্টস'র কাছে দশম তলা ও ব্যাংক এশিয়ার কাছে নবম তলা বিক্রি হয়েছে। এ প্রতিষ্ঠানগুলো ঠাসা আসবাব ও সাজ সরঞ্জামে। ঘড়ির কাঁটার সময় মেপে এখন সরাতে হচ্ছে সব কিছু। র‌্যাংগস ভবনের ভূগর্ভের তলাটিতে ঘামে জবজব শ্রমিকরা ওপর থেকে মালামাল নামিয়ে