২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট মামলায় জামিন পেয়েছেন ওসমান গনি

সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গনি পাসপোর্ট আইনে দায়ের করা মামলায় বৃহস্পতিবার জামিন পেয়েছেন। ঢাকা মহানগর হাকিম সেলিনা আখতারের আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে জরুরি ক্ষমতা অধ্যাদেশে অভিযোগ এবং দুর্নীতি দমন কমিশনের মামলা থাকায় তিনি মুক্তি পাচ্ছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2007, 02:40 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গনি পাসপোর্ট আইনে দায়ের করা মামলায় বৃহস্পতিবার জামিন পেয়েছেন। ঢাকা মহানগর হাকিম সেলিনা আখতারের আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে জরুরি ক্ষমতা অধ্যাদেশে অভিযোগ এবং দুর্নীতি দমন কমিশনের মামলা থাকায় তিনি মুক্তি পাচ্ছেন না। তার আইনজীবী সাইফুর রশীদ সবুজ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ওসমান গনির বাসা থেকে তার নামে দুটি পাসপোর্ট উদ্ধার করায় উত্তরা থানায় পাসপোর্ট আইনে একটি মামলা হয়। মামলাটি জামিনযোগ্য বিধায় আবেদন করা হলে আদালত জামিন মঞ্জুর করেন। গত ২৯ মে রাজধানীর উত্তরায় বনবিথী কমপ্লেক্সে ওসমান গণির বাসায় অভিযান চালিয়ে নগদ প্রায় এক কোটি টাকাসহ বেশ কিছু বিদেশি মুদ্রা, স^র্ণালংকার ও পাসপোর্ট দুটি জব্দ করে যৌথবাহিনী। ওই দিন রাতেই তাকে গ্রেপ্তার করে উত্তরা থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এলএইচ/এএনএস/এমএইচবি/২০২১ ঘ.