২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রী নিবাসের ছাদ ধস

চট্টগ্রাম মেডিকেল কলেজের কান্তা ছাত্রী নিবাসের কমনরুমের ছাদের একাংশ বুধবার রাতে ধসে পড়েছে। এতে কক্ষের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। ছাত্রীনিবাসের ওই কমনরুমে মেডিকেলের নবীন ৪৯তম ব্যাচের ২৫ জন ছাত্রী থাকতেন। রাত ১১টায় ছাদ ধসে পড়ার সময় তারা খাবারের জন্য ডাইনিং রুমে ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2007, 12:25 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

চট্টগ্রাম, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিকেল কলেজের কান্তা ছাত্রী নিবাসের কমনরুমের ছাদের একাংশ বুধবার রাতে ধসে পড়েছে। এতে কক্ষের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। ছাত্রীনিবাসের ওই কমনরুমে মেডিকেলের নবীন ৪৯তম ব্যাচের ২৫ জন ছাত্রী থাকতেন। রাত ১১টায় ছাদ ধসে পড়ার সময় তারা খাবারের জন্য ডাইনিং রুমে ছিলেন। দুর্ঘটনার পরপরই ছাত্রীরা হোস্টেলের বাইরে এসে বিক্ষোভ করেন। রাত সাড়ে এগারটার দিকে কলেজ অধ্যক্ষ এম এ ওয়াহাব চৌধুরী ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ ছাত্রীরা তাকে সাড়ে বারটা পর্যন্ত আটকে রাখে। চমেক অধ্যক্ষ এম এ ওয়াহাব চৌধুরী ছাদ ধসে পড়ার কথা স্বীকার করে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা রাতেই ছাত্রীদের অন্য জায়গায় থাকার ব্যবস্থা করেছি। আগামী কয়েক মাসের মধ্যে নতুন ছাত্রী নিবাসের নির্মাণকাজ শেষ হলে তাদের সেখানে স্থানান্তর করা হবে। সংস্কারের অভাবে পুরনো ভবনের ছাদ ধসে পড়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/আরএ/এসএনডি/১৮২১ ঘ.