চট্টগ্রাম, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনে (দুদক) দেওয়া সম্পত্তির হিসাব বিবরণীর সঙ্গে মিলিয়ে দেখতে চট্টগ্রাম সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ষোলশহরের চশমা হিলের বাড়ির মাপ নিয়েছে কমিশনের টাস্কফোর্স।
বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা গণপূর্ত বিভাগের সহায়তায় মেয়রের বাড়ির মাপ নেওয়া হয়।
জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আরিফ সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে মেয়রের বাড়ির যে দাম দেখানো হয়েছে তার সত্যতা জানতেই মাপজোক করেছে গণপূর্ত বিভাগ। দাম ঠিক আছে কিনা তা প্রতিবেদন পাওয়ার পরই কেবল বলা যাবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এফআই/এসএনডি/১৬৪৩ ঘ.
bdnews24