চট্টগ্রাম, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর মুরাদপুর এলাকা থেকে বৃহস্পতিবার ইউনুস মোল্লা (৩৮) ও আব্দুর রাজ্জাক মোল্লা (৩০) নামে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
এরা দুজন বিদেশি মুদ্রা বিনিময়ের কথা বলে লোকজনের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যেত।
পাঁচলাইশ থানার উপ পরিদর্শক সানাউল্লাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতারণার বিভিন্ন অভিযোগে বৃহস্পতিবার সকাল ১১টায় তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে একটি মামলা করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এসএনডি/১৫৩১ ঘ.
bdnews24