২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সাবেক সাংসদ হাবিবের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের বিরুদ্ধে সদর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক আকতারুজ্জামান জানান, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক যুগের বার্তার প্রকাশক ও ব্যবসায়ী আবু নাসের মো. আবু সাঈদ বুধবার রাতে মামলাটি দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2007, 08:20 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

সাতক্ষীরা, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের বিরুদ্ধে সদর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক আকতারুজ্জামান জানান, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক যুগের বার্তার প্রকাশক ও ব্যবসায়ী আবু নাসের মো. আবু সাঈদ বুধবার রাতে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, বাদীর প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ব্রিকস ট্রেডার্স ২০০৩ সালের ২ সেপ্টেম্বর কলারোয়া থানার কেড়াগাছিতে পানি উন্নয়ন বোর্ডের একটি স্লুইস গেট নির্মাণের কাজ পায়। আবু নাসের মো. আবু সাঈদ অভিযোগ করেছেন, তৎকালীন সাংসদ হাবিব টেন্ডারের বিষয়টি জানতে পেরে মোবাইল ফোনের মাধ্যমে তাকে বাড়িতে ডেকে কাজটি নিজে করার অগ্রহ দেখান। বাদী তার প্রস্তাবে রাজি না হওয়ায় হাবিব তার কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে বাদীকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে বলেও হুমকি দেন তিনি। উপ পরিদর্শক আকতারুজ্জামান জানান, হয়রানির আশঙ্কায় আবু সাঈদ কয়েক দফায় ১ কোটি ৭১ লাখ ৯ হাজার টাকা হাবিবুল ইসলাম হাবিবকে দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৪১৩ ঘ.