ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর বিজয় সরণীর র্যাংগস ভবনের ৬ তলার ওপরের অংশকে অবৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। ভবনটির নকশা বাতিল অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল আংশিকভাবে মঞ্জুর করেছে সুপ্রিমকোর্ট।
আদালত এ ভবনের নকশা সংশোধন করে ৬ তলা পর্যন্ত রাখা যাবে বলে রায় দিয়েছে। এর অর্থ ৬ তলার ওপর থেকে ২২ তলা পর্যন্ত ভেঙে ফেলতে হবে।
বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ সরকারের আপিলের ওপর দীর্ঘ পাঁচ দিন শুনানি গ্রহণ করে আপিলটি আংশিক মঞ্জুর করে রায় দেন। সকাল ৯টা ৪০ মিনিটে আপিল বিভাগ রায় দেওয়া করে ৫ মিনিটেই রায় প্রদান শেষ করেন।
তবে ব্যারিস্টার শাখাওয়াত বলেন, আপিল বিভাগের এ রায় পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগেই র্যাংগস রিভিউ আবেদন দায়ের করবে।
এ ব্যাপারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এ এস এম রশিদুল হাই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ ডটকমকে ফোনে বলেন, "রায়ের কপি পাওয়ার পরপরই আমরা কাজ শুরু করবো। এ ব্যাপারে সরকার প্রস্তুত রয়েছে।"
রায় ঘোষণার পর র্যাংগস কর্তৃপক্ষের মুল আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক সাংবাদিকদের বলেন, "আদালত কীভাবে এই রায় দিল, তা আমরা বুঝতে পারছি না। আমরা এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবো।"
তিনি বলেন, "জরুরি অবস্থার মধ্যে মৌলিক অধিকারের মামলার ওপর শুনানি করতে পারে না আদালত। তারপরও আদালত এই আপিলের শুনানি গ্রহণ করেছে। এই রায় প্রমাণ করে এখন হাইকোর্টও মৌলিক অধিকারের প্রশ্ন জড়িত বিষয়ে শুনানি করতে পারবে।"
এদিকে পূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ,ভবনের ভাড়াটেদেরকে ইতিমধ্যেই মৌখিকভাবে দখল ছেড়ে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
রায়ের পর আপিল বিভাগের ২ নং আদালত কক্ষ থেকে বের হয়ে সরকারপক্ষের কৌসুলি অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আপিলটি আংশিকভাবে মঞ্জুর হয়েছে। আদালত র্যাংগস ভবনের নকশা সংশোধন করে দিয়ে রায়ে বলেছে ভবনটির ৬ তলা পর্যন্ত থাকতে পারবে। এর ওপরের অংশ এ রায় অনুযায়ী ভেঙে ফেলা যাবে। কারণ র্যাংগস ভবনের ৬ তলার ওপরের তলাগুলো অননুমোদিতভাবে নির্মাণ করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, জরুরি অবস্থায় আপিলের শুনানি করা যাবে না বলে র্যাংগস ভবন পক্ষ আপিলের শুনানিতে যুক্তি তুলেছিল আদালত তা গ্রহণ করেনি।
এ দিকে র্যাংগস ভবনের অন্যতম কৌসুলি ব্যারিস্টার শাখাওয়াত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আপিলটি আংশিকভাবে মঞ্জুর হয়েছে। র্যাংগস ভবন ৬ষ্ঠ তলা পর্যন্ত থাকতে পারবে বলে আদালত রায় দিয়েছে।
এর ওপরের অংশের কি হবে বিডিনিউজের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালত বলেছে ৬ তলা পর্যন্ত থাকতে পারবে । রাজউক ১৯৯৯ সালের ২৪ জুন র্যাংগস ভবনের নকশা বাতিল করে দিয়ে ওই বছরের ২৬ সেপ্টেম্বর ৬ তলার ওপরের অংশ ভেঙে ফেলতে বলেছিল। সেই আদেশ অনুযায়ী রাজউক ৬ তলার ওপরের তলাগুলো ভেঙে ফেলতে পারে।
তবে ব্যারিস্টার শাখাওয়াত বলেন, আপিল বিভাগের এ রায় পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগেই র্যাংগস রিভিউ আবেদন দায়ের করবে।
। ওই রিভিউ আবেদনে আদালত তার রায়ের ওপর স্থগিতাদেশ দিলে আপতত র্যাংগস ভবনের ৬ষ্ঠ তলার ওপরের তলাগুলো ভেঙে ফেলার প্রয়োজন হবেনা।
১৯৯৩ সালের ১৮ ফেব্র"য়ারি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ র্যাংগস গ্র"পকে বিজয় সরণীতে ২২ তলা ভবন নির্মাণে অনুমোদন দিয়েছিল। ১৯৯৯ সালের ২৪ জুন রাজউক এ অনুমোদন বাতিল করে দেয়। এর বৈধতা নিয়ে ওই বছরেই র্যাংগস হাইকোর্টে রিট আবেদন দায়ের করে। ২০০০ সালের ২ মে এ রিটের রায়ে হাইকোর্ট র্যাংগস ভবনের অনুমোদন বাতিলের রাজউকের আদেশ অবৈধ ঘোষণা করে।
সরকার হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করলে ২০০৫ সালের ৫ ডিসেম্বর আপিলটি শুনানির জন্য গ্রহণ (লিভ মঞ্জুর) করে।
আপিলটির ওপর সরকার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল।
র্যাংগস ভবনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক। তাকে শুনানিতে সহায়তা করেন ব্যারিস্টার শাখাওয়াত হোসেন ও অ্যাডভোকেট আহসানুল করিম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে ১২০৫ ঘ.
bdnews24