২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে নৌকাডুবিতে শিশুর মৃত্যু

বুধবার রাতে সদর উপজেলার চর মোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর বাজারের কাছে এক নৌকাডুবিতে এরশাদ (৮) নামে এক শিশুর সলিল সমাধি ঘটেছে। সে মুন্সিরচর পশ্চিমপাড়া গ্রামের রসুল মিয়ার ছেলে। ডিঙি নৌকায় বাজার থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2007, 05:04 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

শেরপুর, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বুধবার রাতে সদর উপজেলার চর মোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর বাজারের কাছে এক নৌকাডুবিতে এরশাদ (৮) নামে এক শিশুর সলিল সমাধি ঘটেছে। সে মুন্সিরচর পশ্চিমপাড়া গ্রামের রসুল মিয়ার ছেলে। ডিঙি নৌকায় বাজার থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সিরচর বাজার থেকে ৯ জন যাত্রী নিয়ে একটি ডিঙি নৌকা মুন্সিরচর পশ্চিম পাড়া যাচ্ছিল। পথে বন্যার পানির প্রবল স্রোতে নৌকাটি উল্টে ডুবে যায়। নৌকার ৮ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শিশু এরশাদ ডুবে মারা যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১০৩৭ ঘ.