কক্সবাজার, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে হিমছড়ি ঝর্ণায় বেড়াতে গিয়ে মঙ্গলবার ছিনতাইয়ের কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল বারকাত ও তার পরিবার।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমাম হোসেন জানান, ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে আবুল বারকাত ও তার পরিবারের সদস্যদের কাছ থেকে ক্যামেরা, সোনার গহনা, মোবাইল ফোন, মানিব্যাগ, ড্রাইভিং লাইসেন্স ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় বুধবার সকালে হিমছড়ি এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
রামু থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক প্রভাস বড়
bdnews24