ঢাকা, আগস্ট ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে বুধবার সন্ধ্যায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে কেউ হতাহত হননি।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফ্লাইওভারের নিচে ট্রাফিক স্ট্যান্ডের কাছে হঠাৎ করে বিকট শব্দে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা। এতে আতঙ্ক সৃষ্টি হলে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পথচারিরাও দৌঁড়ে নিরাপদ দুরত্বে চলে যান। এর পরপরই স্থানীয় থানা পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন।
তিনি বলেন, আতঙ্ক সৃষ্টির জন্য এই ঘটনা ঘটানো হতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২৩০৫ ঘ.
bdnews24