২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বানভাসি আমিনা বেওয়ার ঠাঁই এখন গোয়ালঘরে

সাকুল্যে তিনটি ছাগল আর কয়েকটি হাড়ি-পাতিল নিয়ে বাড়ি ছেড়েছেন সত্তোরর্ধ্ব আমেনা বেওয়া। সঙ্গে স্বামী পরিত্যক্তা মেয়ে আলেয়া বেগম ও তার দুই শিশুপুত্র। টাঙ্গাইলের কুঠি বয়রা গ্রামের বানভাসি এই বৃদ্ধার আশ্রয় এখন ভুঞাপুর-তারাকান্দি বাঁধের পূর্ব পাশে একটি গোয়াল ঘরে। যমুনার রুদ্রমূর্তির কাছে এভাবেই অসহায় হয়ে পড়েছেন টাঙ্গাইলের বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষ। টাঙ্গাইলের ১০১টি ইউনিয়নের মধ্যে ৭৬টিই বন্যা কবলিত। বুধবার টাঙ্গাইলে যমুনার পানি ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর ওপর আবার নদী ভাঙনে নিঃস্ব হচ্ছেন ক্ষুদ্র কৃষক থেকে শুরু করে মোটামুটি স্বচ্ছল অনেকেই। বানভাসি অসহায় মানুষদের কথা জানাচ্ছেন গোলাম মর্তুজা অন্তু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 03:01 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

গোলাম মর্তুজা অন্তু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাকুল্যে তিনটি ছাগল আর কয়েকটি হাড়ি-পাতিল নিয়ে বাড়ি ছেড়েছেন সত্তোরর্ধ্ব আমেনা বেওয়া। সঙ্গে স্বামী পরিত্যক্তা মেয়ে আলেয়া বেগম ও তার দুই শিশুপুত্র। টাঙ্গাইলের কুঠি বয়রা গ্রামের বানভাসি এই বৃদ্ধার আশ্রয় এখন ভুঞাপুর-তারাকান্দি বাঁধের পূর্ব পাশে একটি গোয়াল ঘরে। যমুনার রুদ্রমূর্তির কাছে এভাবেই অসহায় হয়ে পড়েছেন টাঙ্গাইলের বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষ। টাঙ্গাইলের ১০১টি ইউনিয়নের মধ্যে ৭৬টিই বন্যা কবলিত। বুধবার টাঙ্গাইলে যমুনার পানি ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর ওপর আবার নদী ভাঙনে নিঃস্ব হচ্ছেন ক্ষুদ্র কৃষক থেকে শুরু করে মোটামুটি স্বচ্ছল অনেকেই। বন্যা কবলিত এলাকায় ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগব্যাধি। অথচ মোকাবিলায় প্রস্তুতি নেই প্রশাসনের। জেলা প্রশাসক বলছেন, ওষুধ বা স্যালাইনের কোনো বরাদ্দ দেওয়া হয়নি। ক্ষতিগ্রস্ত লোকজনের অভিযোগ, ত্রাণ সামগ্রীও পৌঁছায়নি তাদের কাছে। প্রশাসন অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছে, দুর্গতদের যথাসাধ্য সহায়তা দেওয়া হচ্ছে। পর্যাপ্ত ত্রাণও বরাদ্দ করা হয়েছে বানভাসি মানুষদের জন্য। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কুঠি বয়রা গ্রামের রাস্তার একধারে বসে ঘোলা চোখে পানি দেখছিলেন আমেনা বেওয়া। তার মেয়ে আলেয়া বেগম জানান, "হেই পাড়েও মাইনষের বাইত থাকছি, মাইনষের বাইত কাম কইরে খাওন দিছি। এহন দুগা মুড়ি ছাড়া আর কিছু নাই। কারও থিকা চাইল পাইলে হেইডা মাইনষের বাইত ভাইজা সবাই খাই। বাত রানতে গেলে সবাইর হয় না। হুনছি সরকার নাহি চাইল দ্যায়। আমাগোতো কেউ নাই, আমরা ক্যামনে পামু।" কুঠি বয়রা গ্রামটি এখন একবুক পানির নিচে। আমেনা বেওয়ার মতো নাজমা বেগম, হালিমা বেগম, হানিফ শেখ, জাহাঙ্গীররাও পরিবার নিয়ে পথবাসী। তিনদিন হলো ঘর ছেড়েছেন হালিমা ও নাজমা। ঘরের ভেতরে থৈ থৈ পানি। মাঝে একবার কিছু পাটখড়ি আনতে ঘরে ঢুকে তারা দেখেন, খড়ির গাদায় সাপ আশ্রয় নিয়েছে। এরপর ভয়ে আর ওমুখো হননি। হানিফ শেখ অবশ্য এদিক থেকে কিছুটা ভাগ্যবান। ঘরটা ভেঙে আনতে পেরেছেন তিনি। চারদিন হলো সেই ঘর নতুন করে উঠেছে রাস্তার ধারে। বাড়ির গরু, মুরগি ও চার ছেলেমেয়েসহ নিয়ে সেখানেই এখন দিন কাটছে হানিফ শেখের। ভুয়াপুরের চর অর্জুনাও ডুবে আছে পানিতে। অর্জুনা পশ্চিমপাড়ার হাসিনা বেগম পাঁচদিন আগে উঠেছিলেন মহসিন উচ্চ বিদ্যালয়ে। মঙ্গলবার থেকে বন্ধ স্কুলটির মাঠেও হাঁটুপানি। হাসিনা বেগম জানান, এ পাঁচদিনে কোনো সাহায্য মেলেনি তাদের। চর ফকিরপাড়া গ্রামের জ্যোৎ